(০৭ আগষ্ট ২০১১) ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি, দৈনিক ইনকিলাবের ফেনী অফিস প্রধান আব্দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটি। সংগঠনের সভাপতি ওছমান হারুন মাহমুদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারার এক বিবৃতিতে মরহুমের শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাঁরা বলেন, আব্দুল হকের মৃত্যুতে আমরা একজন সৎ ও সাহসী সহকর্মীকে হারালাম। এ ক্ষতি কখনো পূরণ হবার নয়। প্রেস বিজ্ঞপ্তি।
