ছাগলনাইয়ায় পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি

(১১ জুন ২০১১) ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ১২ জুনের নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পৌরসভার ৯টি ওয়ার্ডে সেনা মোতায়েনের দাবী জানিয়েছেন বিএনপি সমর্থিত বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী মোঃ আলমগীর বিএ।
তিনি ১০ জুন শুক্রবার সকালে পৌর শহরের কলেজ রোডস্থ তার নির্বাচনী কার্যালয়ে মোঃ আলমগীর সাংবাদিকদের জানান, সরকারী দলের একাধিক প্রার্থী পাশ্ববর্তী ফেনী, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঁঞা, সোনাগাজী, মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বহিরাগত শতশত ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে পৌরসভার নির্বাচনী এলাকায় মহড়া চালাইতেছে। ১, ২, ৩, ৭ ও ৯নং ওয়ার্ডের ৫টি ভোট কেন্দ্র দখল করে জোর পূর্বক সীল মারার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সবগুলি ভোটকেন্দ্র ঝুঁকির মধ্যে রয়েছে। নিরীহ ভোটারগণ ভীত সশস্ত্র অবস্থার মধ্যে আছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে আলমগীর প্রধান নির্বাচন কমিশনারের নিকট প্রতিটি ভোট কেন্দ্রে সেনা, র‌্যাব, বিজিবি ও ম্যাজিষ্ট্রেট নিয়োগের দাবী জানান।