ফেনীতে ট্রেন লাইনচ্যুত : ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
(২৬ এপ্রিল ২০১১)ফেনীর মুহুরীগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ
বন্ধ রয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী
মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে
ঘটনাস্থলের উভয় পাশে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের
বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বহু ট্রেন। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার
যাত্রী। প্রত্যক্ষদর্শী ও ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মালবাহী
ট্রেনটি মুহুরীগঞ্জ স্টেশন পেরিয়ে দৌলতপুর নামক এলাকায় পৌঁছালে বিকট শব্দে
ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাকসাম ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী
ট্রেন এখনো ঘটনাস্থলে পৌঁছেনি।
Labels:
দুর্ঘটনা
