চা তৈরীর সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে ১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে ফেনীর
দাগন ভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পশ্চিম ভূঞা বাড়ীতে খোতেজা
খাতুন(৬০)-নামে এক বৃদ্ধার সারা শরীর জলসে যায়। মূমূর্ষু অবস্থায় বৃদ্ধাকে
ঢাকা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানায়,দাগন ভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের
পশ্চিম ভূঞা বাড়ীর মরহুম ইছহাকের স্ত্রী খোতেজা খাতুন তার নিজস্ব গ্যাস
সিলিন্ডারে চা তৈরীতে -হঠাৎ ওই সিলিন্ডার বিষ্ফোরন ঘটে বৃদ্ধার সারা শরীর
জলসে যায়। আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে বৃদ্ধার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

