ফেনী শহরবাসী ভোট দিল সুন্দরবনকে

বিশ্বেও অন্যতম প্রাকৃতিক বিস্ময় সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যে স্থান করে দিতে ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান প্রাঙ্গনে ২দিন ব্যপী ভোট কেন্দ্র স্থাপন করা হয়। এই শহরের কম্পিউটার ও তথ্য প্রয়ুক্তি ব্যবহারের সুয়োগ বঞ্চিত বিপুল জনসংখ্যাকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে ফেনীর তরুণ প্রজন্মের পথিকৃত সংগঠন ‘জাগো বাংলাদেশ জাগো’ ভোট সংগ্রহের আয়োজন করে। ভোট কেন্দ্র উদ্বোধন করেন জাগো বাংলাদেশ জাগো এর প্রধান সম্বনয়কারী আশেকের রাসুল নোমানী। তিনি বলেন, ’ সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যে স্থান করে দিতে ভোট দেয়া আমাদের নাগরিক কর্তব্য। জাগো বাংলাদেশ জাগো আগামিতে জেলা শহর ও অন্যান্য থানা শহরে ভোট কেন্দ্র স্থাপন করে ভোট সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাবে’। ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ফেনী সরকারী কলেজের অনার্স রাষ্ট্র বিঙ্ঘান ৪র্থ বর্ষের ছাত্রী রাবেয়া বশ্রী লীমা বলেন, অনেক দিন অগে থেকে সুন্দরবনকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ইন্টারনেট ব্যবহারের সুয়োগ না থাকায় ভোট দেওয়া সম্ভব ছিলনা। এখানে এসে ভোট দেওয়ার সুযোগ হওয়াতে অমার নাগরিক কর্তব্য পালন করতে পেরে খুবই আনন্দিত। জাগো বাংলাদেশ জাগো ভোট কেন্দ্র পরিচালনা করেন এ জেড কামরুল হক সৌরভ, সাফায়াত হোসেন প্রমুখ। এই ভোট কেন্দ্র থেকে ২ দিনে প্রায় ৬০০ ভোট সংগ্রহ করা যাবে বলে জানান ভোট কেন্দ্রের প্রধান পরিচালক আবু রেজওয়ান রুবেল। ভোট কেন্দ্রে কারিগরী সহযোগিতা প্রদান করেন জেবিজে তথ্য কেন্দ্র।