কবিতা নিকেতনের জমজমাট শীতের কবিতা পাঠের আসর

শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবিতা নিকেতনের আয়োজনে গত ২৪ জানুয়ারী কলেজ রোডস্থ লালন একাডেমীতে শীতের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। কবিতা নিকেতন এর পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব হুমায়ুন কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার আহবায়ক এডভোকেট জাহিদ হোসেন খসরু। আলোচনায় অংশ নেন শিখা সেন গুপ্তা, জসিম উদ্দিন ও মোহাম্মদ উল্যাহ। অনুষ্ঠানে শীতের কবিতা পাঠ করেন কবি ও গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরী, কবি মাহবুব আলতমাস, কবি মনজুর তাজিম, কবি মোরশেদ ইকবাল, কবি গোলাম মোস্তফা ভূইয়া, কবি উত্তম কুমার দেবনাথ, কবি নিজাম ফরায়েজী ও তরুণ কবি ফখরুল ইসলাম ফিরোজী। কবিতা আবৃত্তিতে অংশ নেন কবি রাবেয়া সুলতানা, পৃথিরাজ চক্রবর্তী ও শারমিন সুলতানা অলড্রিন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবিতা নিকেতনের পরিচালক কবি ও গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে কবিতা নিকেতন সমরজিৎ দাস টুটুল এর একটি পুত্র সন্তান লাভ করায় উভয়ের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।