এরশাদের ফেনী লং মার্চ উপলক্ষে আজ সুধী সমাবেশ

(০৩ মার্চ ২০১২) ফেনী নদীর পানি রক্ষার দাবীতে জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের আগামী ৫ মার্চ লং মার্চ উপলক্ষে আজ শনিবার জেলা জাতীয় পার্টি সুধী সমাবেশ আয়োজন করেছে। বেলা ১১টায় শহরের ব্যতিক্রম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মদ। বিশেষ অতিথি থাকবেন পার্টির যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন। অনুষ্ঠানে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।