ফেনী সরকারী কলেজে ইংরেজী ও প্রাণিবিদ্যা বিভাগে অনার্স কোর্স চালু

(০৩ মার্চ ২০১২) ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ফেনী সরকারী কলেজে ইংরেজী ও প্রাণিবিদ্যা বিভাগের অনার্স কোর্স চালু করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারী এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যাল থেকে ফেনী সরকরী কলেজ অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্যকে স্বীকৃতির বিষয়ে অবহিত করেছেন বলে তিনি জানান। কলেজ অধ্যক্ষ জানান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে বার বার আলাপ করে ফেনীবাসীর দাবীর কথা জানালে কতৃপক্ষ তা বিবেচনা করে ইংরেজী ও প্রাণিবিদ্যা বিভাগে অনার্স কোস চালু করার সিদ্ধান্ত দিয়েছে। তিনি জানান মেধাবী ছাত্ররা যেন ফেনীতে থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজী বিভাগে অনার্স কোসে পড়াশুনা করতে পারে সেই প্রত্যাশা দীর্ঘ দিন পরে হলেও পূরণ হয়েছে ফেনীবাসীর। তিনি বলেন এতে করে গরীব মেধাবী ছাত্রছাত্রীরা তাদের মেধাকে বিকশিত করতে আর কোন বাধা থাকবে না। কারন ফেনীতে বসেই তারা স্বল্প ব্যয়ে পড়াশুনা করতে পারবে।