(০৭ মার্চ ২০১২) ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী কলেজ অধ্যক্ষ প্রফেসর ডি.এ বিলকিস আরা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহমদ চৌধুরী। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী। পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ সেতারা আক্তার। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী রেজাউল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর হাসিনা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক মাসুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটি আহবায়ক আবু সিনা সৈয়দ তারেক। অনুষ্ঠানের শুরুতে কলেজ গভণিং বডির সাবেক সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মরহুম আলহাজ্ব কোব্বাত আহমদের রূহের আত্মর মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়। আজিজ আহমদ চৌধুরী বলেন মানসিকতা বিকাশের জন্য ক্রীড়া সকলের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। নারী শিক্ষাকে জাগরণের জন্য বর্তমান সরকার জোর চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান কাজ। মহিলাদের যতটুকু উন্নয়ন হওয়া দরকার ততটুকু উন্নয়ন হচ্ছে না তার পরও বর্তমান সরকার চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি কলেজ আঙ্গিনায় প্রবেশ করে বলেন এই প্রথম বার কলেজে আমার প্রবেশ এত সুন্দর পরিবেশে ফেনীতে জিয়া মহিলা কলেজ অবস্থিত তা আগে জানা ছিল না। তিনি কলেজে উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন কলেজের সার্বিক উন্নয়নে জেলা পরিষদ প্রশাসক হিসাবে যতটুকু সহযোগিতা করা সম্ভব ততটুকুই চেষ্টা থাকবে। তিনি বলেন তার সহধর্মিনী রোকেয়া আজিজ কলেজ প্রতিষ্ঠালগ্ম থেকেই আমৃত্যু কলেজের সার্বিক কাজে জড়িত ছিল। তাঁর স্মৃতি বিজড়িত এই কলেজটির তিনিও আমৃত্যু সেবা করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি এসময় বলেন ফেনীতে বিভিন্ন সেক্টরে অনেক পরিবর্তন এসেছে তিনি আশা করেন ভবিষ্যতে আরো পরিবর্তন হবে। ফেনীতে এখন শান্তির সুবাতাস বইছে। তিনি বলেন জেলা পরিষদ প্রশাসক নিযুক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত জেলার প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন এবং অসহায় খেটে খাওয়া মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠানের উদ্বোধক ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী কলেজের একটি অডিটোরিয়ামের জন্য ২০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। অধ্যক্ষ প্রফেসর ডি. এ বিলকিস আরা চৌধুরী বলেন কলেজটির নয়নাভিরাম পরিবেশ থাকলেও নানা সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত শিক্ষক নেই, একাডেমীক ভবন সংকট, বেঞ্চ সংকট, গভীর নলকূপ না থাকায় আবাসিক ছাত্রীদের পানির সংকটসহ অনেক সমস্যা বিরাজ করছে। বেঞ্চের সমস্যার কারনে ছাত্রীরা বারান্দায় বসে ও দাড়িয়ে ক্লাস করতে হচ্ছে। তিনি বলেন অতীতের যে কোন সময়ের তুলনায় কলেজটি পড়া-লেখার মান অনেক উন্নত হয়েছে। মাস্টার্সে বিষয় ভিত্তিকভাবে প্রথম স্থান অধিকার করেছে। তিনি বলেন বর্তমানে ৩ হাজার ছাত্রী কলেজে অধ্যয়নরত রয়েছে। এটি ফেনীর মেয়েদের জন্য সর্বোচ্চ বিদ্যপিঠ। এই কলেজের ঐতিহ্য ধরে রাখা ফেনীর সচেতন মহলের দায়িত্ব। সকল সমস্যা সমাধানে তিনি কর্তৃপক্ষের সুনজর কামনা করেন।

