ফেনীর দাগনভূঞায় অপহরনকারী দলের মহিলা সদস্য গ্রেপতার।

(০৬ মার্চ ২০১২) ফেনীর দাগনভূঞায় দ্বিতীয় শ্রেণির দুই স্কুল ছাত্রীকে অপহরন কালে মহিলা অপহরনকারী দলের সদস্য ফাতেমা আক্তার রম্নবি (২৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্কুলের শিড়্গক ও এলাকাবাসী। আটককৃত নারী নোয়াখালীর রামগতি উপজেলার চর জাঙ্গালীয়ার নূর নবীর মেয়ে।দাগনভূঞা থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) গোলাম মোসত্মফা জানান, আটককৃত নারীর কাছে একটি মোবাইল, চানাচুর ও বোরকা পাওয়া গেছে। রামনগর তাকিয়া বাড়ীর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাঁর বিদ্যালয়ের ২য় শ্রেণির মাহাবুবা সামছুন নূর (৮) ও নাহিদা সুলতানা (৭)কে চানাচুর, কসমেটিক ও খেলনার প্রলোভন দেখিয়ে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল। স্কুলের অপর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে খবর পেয়ে স্কুলের শিক্ষক ও স্থানীয় লোকজন তাদের খোঁজ করে প্রায় ১ কিলোমিটার দূরে ফেনী-মাইজদী সড়কের নোয়াখালীর সেনবাগের বিজবাগ এলাকা থেকে উদ্ধার করে। এসময় পাচারকারী দলের ২ পুরুষ সদস্য পালিয়ে যায়।