(১৬ ফেব্রুয়ারী ২০১২) ফেনীর ফুলগাজীতে ৫ম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ভিডিও চিত্র বাজারে ছড়িয়ে দিয়েছে একদল বখাটে।
এ ঘটনায় পুলিশ বুধবার রাতে ঘটনার নায়ক রবিন নামের এক বখাটেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে।
বর্তমানে ওই ভিডিও চিত্রটি মোবাইলের মাধ্যমে স্থানীয় স্কুল কলেজের ছাত্র ছাড়াও এলাকার যুবকদের হাতে হাতে।
এ ঘটনায় ফুলগাজীতে তোলপাড় শুরু হয়েছে।
ফুলগাজী থানার পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানায়, উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের এক রিকশাচালকের ৫ম শ্রেণি পড়ুয়া মেয়েকে একই গ্রামের আবদুল গফুরের বখাটে ছেলে হাবিবুর রহমান রবিনসহ (২৫) একদল বখাটে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল।
গত ১১ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে রবিন তাকে ফুসলিয়ে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়ির নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে রবিন তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে তার সহযোগীদের মাধ্যমে মোবাইল ফোনে এর ভিডিও চিত্র ধারণ করে।
এ সময় এ ঘটনা কাউকে না জানাতে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেয় রবিন ও তার সহযোগিরা।
এদিকে ধর্ষিতার মা জানায়, ঘটনার পরদিন ১২ ফেব্রুয়ারি তিনি এ ঘটনাটি মেয়ের কাছ থেকে জানতে পারেন।
ব্যাপারটি নিয়ে তিনি গ্রামের মাতব্বরদের কাছে এর বিচার চান।
কিন্তু মাতবররা নানা টালবাহানা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এ ব্যাপারে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহম্মদ জানান, এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং বখাটে নয়নকে বুধবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
