(১৬ ফেব্রুয়ারী ২০১২) ‘ফেনী ক্রিকেটের জয় হোক’Ñ এ শ্লোগানকে ধারণ করে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারী যাত্রা শুরু হয় ক্রিকেট এসোসিয়েশন অব ফেনী’র। যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ফেনী ক্রিকেট খেলাকে এগিয়ে নিয়ে যাওয়া। ইতিমধ্যে সাফল্যের সাথে প্রথমবর্ষ অতিক্রম করে আজ দ্বিতীয় বর্ষে পা রাখছে এ ক্রিকেট সংগঠন। ক্রিকেট খেলোয়াড় আম্প্যায়ার, ক্রিকেট প্রেমীসহ সর্বস্তরের ক্রিকেট অনুরাগীদের সমন্বয়ে পরিচালিত এ সংগঠনটির ফেনীর ক্রিকেট উন্নয়নে ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে জানালেন সংগঠনের সভাপতি ইমন উল হক। তিনি জানান, ভবিষ্যতে ফেনীতে ক্রিকেট কোচিং, ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন, স্থানীয় ১ম ও ২য় বিভাগ লীগ আয়োজনে সহায়তা করা, জাতীয় লীগসহ বিভিন্ন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যপারে উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। একইভাবে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কামেশও সংগঠনটির এগিয়ে যাওযার ব্যপারে খুবই আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যতের পরিকল্পনা ফেনীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠার ব্যপারে বিভিন্ন উদ্যোগ নেয়া এবং নিয়মিত ক্রিকেট লীগ অনুষ্ঠিত হওয়া, বিভিন্ন ক্লাব, পাড়ায় পাড়ায় ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা, বিভিন্ন মাঠ ও খালিস্থানগুলোকে খেলার উপর্যুক্ত পরিবেশ তৈরি করা। এতে করে ভবিষ্যতে দেশের অন্যান্য জেলার মত ফেনীতেও জাতীয় দলে খেলোয়াড় সৃষ্টি হবে এবং জাতীয় পর্যায়ে বিভিণœ টুর্ণামেন্টে অংশ নিয়ে ফেনীর ছেলেরা সাফল্য অর্জন করবে। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় শহরের সালাম কমিউনিটি সেন্টার থেকে একটি আনন্দ র্যালী বের হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ফখরুদ্দীন আলী আহমদ তিতু জানান, এ উপলক্ষে বর্ণিল আয়োজন শেষ পর্যায়ে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২দিনের অনুষ্ঠান মালায় দ্বিতীয়দিন রয়েছে সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ। ক্রিকেট সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ। আগামীকাল শুক্রবার তৃপ্তি এগ্রো পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় সদস্যরা ছাড়াও ফেনীর বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবে বলে প্রস্তুতি কমিটির সদস্য সচিব মতিউর রহমান সোহেল। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী প্রধান অতিথি এবং ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, ক্রীড়া সংগঠক আরফান উল হক রিফাত, মশিউর রহমান চৌধুরী ও জহির উদ্দিন মাহমুদ মুকুট বিশেষ অতিথি হিসাবে থাকার কথা রয়েছে। ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক ফেনীর সময় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

