মুক্তিপণ আদায় কালে দু’সন্ত্রাসীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ

(০৭  ফেব্রুয়ারী ২০১২) ফেনীতে দু’প্রবাসীকে আপহরণ করে মুক্তিপণ আদায় কালে দু’সন্ত্রাসীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। শহরের বনানী পাড়া থেকে পেশাদার আপহরনকারী দলের সদস্য মাইনউদ্দিন (২৮) ও সুমন (২৬)কে মুক্তিপণের টাকা গ্রহণের সময় গ্রেফতার করা হয়। আটকৃতদের এটি ৪৭তম অপহরণ ও মুক্তিপণ আদায়ের নাটকের ঘটনা।
পুলিশ ও অপহরণকারীদের সূত্রে জানা যায়,সোমবার মধ্য রাতে জেলার সোনাগাজী উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে প্রবাসী মোঃ হাছান শাহরিয়ার মামুন ও একই উপজেলার সোলতানপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আরাফাত হোসেনকে ফেনী স্টেডিয়াম এলাকায় এক সুন্দরী নারী তার বাসায় আমন্ত্রন দেয়। সোমবার রাত ৮টার দিকে উক্ত দু’যুবক নারীর মোবাইল ফোনের আমন্ত্রনে একাডেমী এলাকায় সুন্দরী নারীর বাসা খুঁজতে আসেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা এক দল সস্ত্রশ যুবক অস্ত্রের মুখে তাদেরকে সিএনজি অটোরিক্স করে অপহরণ করে বনানী পাড়ায় নিয়ে একটি বাসায় আটকে রেখে হত্যার হুমকি দেয়। এসময় অস্ত্র ঠেকিয়ে আটককৃতদের মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের কাছে ৫লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান,সোমবার রাত ১১টার দিকে অপহরণকারীদের মোবাইল ফেনের সূত্র ধরে ৩ লাখ টাকা নগদ পরিশোধ করার সময় পুলিশ করিম সিএনজি স্টেশন থেকে দু’অপহরণকারীকে আটক করে। আটককৃতরা পুলিশকে জানায়,সরকার দলীয় এক প্রভাবশালী নেতার সহযোগিতায় তারা বনানী পাড়ায় দীর্ঘ দিন থেকে এমন ঘটনা ঘটিয়ে আসছে। এটি তাদের ৪৭তম অপহরণ ও মুক্তিপণ আদায়ের নাটকের ঘটনা।