(০৮
ফেব্রুয়ারী ২০১২) গ্রামীনফোন বাংলাদেশ লীগ যেটি এই মৌসুমে এসে বাংলাদেশ প্রিমিয়ার লীগ হয়েছে, সেটিকে শুধুমাত্র ঢাকার লীগ হতে দেয়নি ফেনী সকার ক্লাব। আজ ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জায়ান্ট মুক্তিযোদ্ধার সাথে নিজেদের মাঠে খেলতে নামছে ফেনী সকার। এর আগে ফেডারেশন কাপে আবাহনীকে হারিয়ে চমক দেখানো ফেনী সকার বাংলাদেশ লীগে মৌসুমে নিজেদের ১ম ম্যাচে আরেক জায়ান্ট শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ড্র করেছে। ইতিমধ্যে গতকাল বিকালে ফেনী ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়ে অনুশীলন করেছে মুক্তিযোদ্ধা। অভিজ্ঞ ও তারুন্যের সমন্বয়ে দল গড়া ফেনী সকার ও নিজেদের জ্বালিয়ে নিয়েছে অনুশীলনে। সকারের ম্যানেজার আনোয়ার হোসেন বাবুল বেশ আশাবাদী হয়েই বলেন, কিছু ইনজুরি ও কার্ড সমস্যা থাকলেও ফেনীর মাঠে পূর্ন পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে চাই আমরা। দলের গুরুত্বপূর্ন খেলোয়াড় ওকে ভিক্টর কার্ড সমস্যায় আজ খেলবেন না বলে তিনি জানান। এছাড়াও দলের অধিনায়ক তাবিথ আউয়াল না খেললে নয়নই নেতৃত্ব দিবে বলে ম্যানেজার জানান। অন্যদিকে মুক্তিযোদ্ধার দেশ সেরা কোচ শফিকুল ইসলাম মানিক সকারকে শক্ত প্রতিপক্ষ মনে করেই বলেন, ফেনীর মাঠে সকার এমনিতেই ভাল খেলে তবে আমরা পূর্ন পয়েন্ট পেতেই মাঠে নামবো।ফেনীতে বি-লীগের প্রথম খেলা আজ :: মুক্তিযোদ্ধার মুখোমুখি সকার
(০৮
ফেব্রুয়ারী ২০১২) গ্রামীনফোন বাংলাদেশ লীগ যেটি এই মৌসুমে এসে বাংলাদেশ প্রিমিয়ার লীগ হয়েছে, সেটিকে শুধুমাত্র ঢাকার লীগ হতে দেয়নি ফেনী সকার ক্লাব। আজ ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জায়ান্ট মুক্তিযোদ্ধার সাথে নিজেদের মাঠে খেলতে নামছে ফেনী সকার। এর আগে ফেডারেশন কাপে আবাহনীকে হারিয়ে চমক দেখানো ফেনী সকার বাংলাদেশ লীগে মৌসুমে নিজেদের ১ম ম্যাচে আরেক জায়ান্ট শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ড্র করেছে। ইতিমধ্যে গতকাল বিকালে ফেনী ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে পূর্ণ শক্তির দল নিয়ে অনুশীলন করেছে মুক্তিযোদ্ধা। অভিজ্ঞ ও তারুন্যের সমন্বয়ে দল গড়া ফেনী সকার ও নিজেদের জ্বালিয়ে নিয়েছে অনুশীলনে। সকারের ম্যানেজার আনোয়ার হোসেন বাবুল বেশ আশাবাদী হয়েই বলেন, কিছু ইনজুরি ও কার্ড সমস্যা থাকলেও ফেনীর মাঠে পূর্ন পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে চাই আমরা। দলের গুরুত্বপূর্ন খেলোয়াড় ওকে ভিক্টর কার্ড সমস্যায় আজ খেলবেন না বলে তিনি জানান। এছাড়াও দলের অধিনায়ক তাবিথ আউয়াল না খেললে নয়নই নেতৃত্ব দিবে বলে ম্যানেজার জানান। অন্যদিকে মুক্তিযোদ্ধার দেশ সেরা কোচ শফিকুল ইসলাম মানিক সকারকে শক্ত প্রতিপক্ষ মনে করেই বলেন, ফেনীর মাঠে সকার এমনিতেই ভাল খেলে তবে আমরা পূর্ন পয়েন্ট পেতেই মাঠে নামবো।
Labels:
খেলাধুলা
