১২ জন কপোত কপোতি আটক :: স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিজয়সিং দিঘীর পাড়ে চুটিয়ে প্রেম

ফাইল ফটো
(০৯  ফেব্রুয়ারী ২০১২) স্কুল-কলেজের ক্লাশ ফাঁকি দিয়ে বিজয়সিং দিঘীর পাড়ে চুটিয়ে প্রেম করতে গিয়ে ৬ জোড়া কপোত কপোতিকে গতকাল বুধবার দুপুরে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, অভিভাবকদের উপস্থিতিতে মুছলেকা নিয়ে ভবিষ্যতে এসব কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার নিয়ে ছেড়ে দেয়া হয়। আটককৃতরা হল ঢাকা জুরাইনের প্রাইভেট ফার্মে কর্মরত আবদুল মতিনের ছেলে টুটুল (২৪), ফেনী দৌলতপুর গ্রামের ইলিয়াছ মিয়ার মেয়ে ও হলি ক্রিসেন্টের ১০ম শ্রেনীর ছাত্রী নাছরিন আক্তার (১৬), ফেনী সদর উপজেলার মাইজবাড়ীয়া গ্রামের রাখাল চন্দ্র মজুমদারের ছেলে ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জগন্নাত চন্দ্র মজুমদার, ফাজিলপুরের মো: হারুনের ছেলে ও ঢাকা ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র আরিফুল ইসলাম, সোনাগাজী উপজেলার কাজীর হাটের রমন চন্দ্র মজুমদারের মেয়ে ও নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্রী শিউলি মজুমদার (২০), ফেনী পৌরসভার বারাইপুরের কাজী সিরাজুল ইসলামের মেয়ে ও ফেনী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী রুবাইয়া রুমি (১৮), ফেনী একাডেমী রোডস্থ মহিন কবিরের ছেলে ও ফেনী কমার্স কলেজের ১ম বর্ষের ছাত্র মো: তামিম (২০), কামাল হাজারী রোড়স্থ মতিন মিয়ার মেয়ে ও কলেজ ছাত্রী রিতা আক্তার (১৭), উত্তর সহদেবপুররের ইকবাল মাহমুদের ছেলে ও ধানমন্ডি ডাক্তার মালিকা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র শুভ (২০), শহরের পাঠান রোডস্থ আশরাফ উদ্দিনের ছেলে আফসান আহম্মদ (২০), চৌদ্দগ্রামের আফজাল আহমদের ছেলে রাসেল (২০) ও একই থানার মমতাজ মিয়ার মেয়ে আক্তার (২০)্‌ । গোয়েন্দা পুলিশের ওসি সোলেমান চৌধুরী বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। যাতে করে স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এভাবে ঘুরাফেরা করতে না পারে।