(২৩ ফেব্রুয়ারী ২০১২) ফেনীতে আনত্মর্জাতিক মাতৃভাষা দিবস উপলড়্গে সপ্তাহব্যাপী বই মেলা পিটিআই মাঠে শুরম্ন হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম শওকত ইকবাল শাহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। বক্তব্য রাখেন পিপি হাফেজ আহাম্মদ ও জিপি প্রিয়রঞ্জন দাস। মেলায় ৩০টি স্টল অংশ নিয়েছে।

