(২৪ ফেব্রুয়ারী ২০১২) ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের শেখ ফরিদ দরদীর বাড়ি থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মির্জাপুর গ্রামের আবদুস ছোবহানের ছেলে শেখ ফরিদ দরদী (৪০), মঙ্গলকান্দি ইউনিয়নের ইউনিয়নের সরাপপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে বেলাল (৩৫), মির্জাপুর গ্রামের সরওয়ার হোসেনর ছেলে মীর এমরান (২৮), জব্বার আলীর ছেলে সাগর বাদশা (৩৩), ও একই ইউনিয়নের দেলোয়ার (৩৬) ও ডালিম (২৮)।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি বন্ধুক, ৫টি বন্ধুকের কার্তুজ ও ৭টি ককটেল উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের শেখ ফরিদ দরদীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
