গভীর শ্রদ্ধায় সালামকে স্মরণ :: সালাম নগর শহীদ মিনারে মানুষের ঢল

(২৩ ফেব্রুয়ারী ২০১২) আনত্মর্জাতিক মাতৃভাষা দিবসে দাগনভূঞার সালাম নগর শহীদ মিনারে মানুষের ঢল নামে। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় এ বীর সনত্মানকে স্মরণ করে সব শ্রেণী-পেশার মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার। পুষ্পসত্মবক অর্পণ করেন ফেনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সালাম পরিবার, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ, আওয়ামীলীগ, বিএনপি, ছাত্রলীগ, শহীদ জিয়া স্মৃতি সংসদ, ইকবাল মেমোরিয়াল কলেজ, দুলামিয়া কটন মিল্‌স, আতাতুর্ক হাই স্কুল, সিলোনীয়া হাই স্কুল, উত্তর আলীপুর উচ্চ বিদ্যালয়, জায়লস্কর উচ্চ বিদ্যালয়, করিম উল্যাহ উচ্চ বিদ্যালয়, দড়্গিন নেয়াজপুর উচ্চ বিদ্যালয়, সানরাইজ ইনস্টিটিউট, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উত্তর আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রশিদ মুন্সী ফাউন্ডেশন, পরিবর্তন সামাজিক সংগঠন, মিদ্দারহাট তরম্নণ সংঘ ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহ। সনত্মানকে নিয়েও প্রভাত ফেরীতে অংশ নিতে দেখা যায় অভিভাবকদেরকে।