(০৫ ফেব্রুয়ারী ২০১২) ফেনীর মহিপালে শর্ট সার্কিটের কারনে একটি ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ফেনী জেলা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। শনিবার মধ্য রাত ২.৪৫ মিনিটের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ফেনীস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়,শনিবার রাত ২.৪৫ মিনিটের সময় শহরের মহিপাল ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রে শর্ট সার্কিটের ফলে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পোঁছে তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এরপর বিদ্যুৎ প্রকৌশলী ও কর্মচারীগন প্রায় ছয় ঘন্টা মেরামতের পর সকাল নয়টার দিকে উপকেন্দ্রের তিনটি ফিডার অন্যান্য ফিডারগুলিতে বিদ্যুৎ সংযোগ প্রদান ও বিদ্যুৎ সরবরাহ করা হয়। দুপুর পর্যন্ত আরো দুটি মেরামত শেষে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ফলে দুপুর পর্যন্ত শুধুমাত্র একটি ফিডার মেরামত সম্ভব হয়নি। ফেনীস্থ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)-নির্বাহী প্রকৌশলী মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত: ২০১১ সালের ৯ সেপ্টেম্বর ও একবার উক্ত মহিপাল গ্রীড উপকেন্দ্রে শর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। তখন ট্রাসফারমারে একটি ইদুর প্রবেশ করার কারনে এই ঘটনা ঘটেছিল।
