(০৫ ফেব্রুয়ারী ২০১২) ফেনীতে ৬৪৫ বতল ফেনসিডিলসহ রোমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ফেনীস্থ র্যাব-৭ এর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে পল্লী বিদ্যুতের অফিসের সামনে অভিযান চালিয়ে ৬৪৫ বতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ রোমান নামের এক মাদক সম্রাটকে আটক করা হয়।
আটককৃত আসামী রোমানের পিতা ও গ্রামের নাম জানতে চাওয়া হলে র্যাব কর্তৃপক্ষ প্রসঙ্গ এড়িয়ে বলেন আসামীর থেকে আরো তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এ রিপোট লেখা পর্যন্ত (সন্ধ্যা পর্যন্ত)-র্যাব আসামীকে ফেনী মডেল থানায় সোপর্দ করেনী।
