আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেডক্রিসেন্ট সোসাইটির চিত্রাংকন প্রতিযোগিতা

(১৯ ফেব্রুয়ারী ২০১২) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ফেনী জেলা ইউনিটের উদ্যোগে গতকাল শনিবার বিকালে ফেনী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চারটি গ্র“পে ১৩২ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ফেনী জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, ইউনিটির সেক্রেটারী ও প্যানেল মেয়র-২ সাইফুর রহমান সাইফু, ইউনিট কর্মকর্তা সৈয়দ আফরিদুল ইসলামসহ আজীবন সদস্য ও যুব রেডক্রিসেন্টবৃন্দ। উল্লেখ্য আগামী ২৫ ফেব্র“য়ারী ফলাফল ঘোষনা করা হবে।