(১৩
ফেব্রুয়ারী ২০১২) মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেুরুন রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনীতে গতকাল রবিবার সাংবাদিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ফেনী রিপোর্টার্স ইউনিটি বিকালে শহরের শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ইউনিটির সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক গ্রামদেশ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, সাপ্তাহিক স্বদেশ কন্ঠ সম্পাদক খলিলুর রহমান, দৈনিক সমকাল স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আনন্দ ভৈরবী সম্পাদক কবি মনজুর তাজিম, ইত্তেফাক ও এটিএন বাংলা প্রতিনিধি হাবিবুর রহমান খান, যুগান্তর স্টাফ রিপোর্টার যতন মুজমদার, মুহুরী সম্পাদক ফজলুর রহমান বকুল, সাপ্তাহিক নির্ভিক নির্বাহী সম্পাদক এম ইউসুফ আলী ও জহিরুল হক মিলন প্রমুখ। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। সকালে একই দাবীতে ফেনী প্রেস ক্লাব ও ফেনী জার্নালিষ্ট ক্লাব শহরে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে। বক্তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত সময়ের মধ্যে পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে সাংবাদিকরা দেশবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।সাংবাদিক সাগর-রুনি হত্যাকারীদের বিচার দাবীতে ফেনীতে প্রতিবাদ বিক্ষোভ
(১৩
ফেব্রুয়ারী ২০১২) মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেুরুন রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনীতে গতকাল রবিবার সাংবাদিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ফেনী রিপোর্টার্স ইউনিটি বিকালে শহরের শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ইউনিটির সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাপ্তাহিক গ্রামদেশ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, সাপ্তাহিক স্বদেশ কন্ঠ সম্পাদক খলিলুর রহমান, দৈনিক সমকাল স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আনন্দ ভৈরবী সম্পাদক কবি মনজুর তাজিম, ইত্তেফাক ও এটিএন বাংলা প্রতিনিধি হাবিবুর রহমান খান, যুগান্তর স্টাফ রিপোর্টার যতন মুজমদার, মুহুরী সম্পাদক ফজলুর রহমান বকুল, সাপ্তাহিক নির্ভিক নির্বাহী সম্পাদক এম ইউসুফ আলী ও জহিরুল হক মিলন প্রমুখ। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। সকালে একই দাবীতে ফেনী প্রেস ক্লাব ও ফেনী জার্নালিষ্ট ক্লাব শহরে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে। বক্তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত সময়ের মধ্যে পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে সাংবাদিকরা দেশবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
Labels:
সব সংবাদ
