(১১
ফেব্রুয়ারী ২০১২) ফেনী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে স্ট্যান্ডার্ড চাটার্র্ড ইয়াং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ফেনী সরকারী পাইলট হাই স্কুল ৩ উইকেটে ফেনী শাহীন একাডেমী হাই স্কুলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে ফেনী শাহীন একাডেমী হাই স্কুল ১০৭ রানে আল আউট হলে ফেনী সরকারী পাইলট হাই স্কুল ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছে যায়। বিজয়ী দলের পক্ষে আরমান ২০ রান করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন আর রশিদ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল, ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহার, দেলোয়ার হোসেন ডালিম, জাহিদ হোসেন চৌধুরী, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সহ সাংবাদিক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

