(১০ জানুয়ারী ২০১২) ফেনী শহরের কদলগাজী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ফেনী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ফেনী মডেল থানা ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সকালে স্থানীয় লোকজন কদলগাজী রোড়ে রেল স্টেশন সংলগ্ন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে ময়ণাতদন্তের জন্য পাঠিয়েছে।
ওসি নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে কদলগাজী রোড়ে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
