সংলাপ ফেনী’র ৩২তম প্রতিষ্ঠা বাষির্কী আজ

(১০ জানুয়ারী ২০১২) আজ ১০ জানুয়ারী, ঐতিহ্যবাহী নাট্যদল ‘সংলাপ ফেনী’র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সুদীর্ঘকাল ধরে এই নাট্য সংগঠনটি ফেনীর নাট্যাঙ্গনকে শুধু বেগবানই করেনি করেছে সমৃদ্ধও। আজ থেকে ৩২ বছর আগে ১৯৮০ সালে ফেনীর কিছু উদ্যেগী তরুণের স্বপ্নের ফসল সংলাপ ফেনী। সংগঠনটির প্রথম মঞ্চায়ন শৈলেশ গুহ নিয়োগী রচিত ‘জীবন রঙ্গ’।. প্রদর্শিত হয় ১৯৮০ সালের ৯ ফেব্রুয়ারী অধুনালূপ্ত শহীদ জহির রায়হান মিলনায়তনে। এরপর আর সংলাপের অগ্রযাত্রা থেমে থাকেনি। দীর্ঘ ৩২ বছরে সংলাপ মঞ্চায়ন করে তাদের ২৩টি নাটকের প্রায় ৩১৯টি প্রদর্শনী । ফেনীর ট্রাংক রোডের গোফরান বিল্ডিং এখনও সেই নাট্য সুসময়ের ইতিহাস ধারণ করে আছে। সংলাপের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান তাই ফেনীর নাট্য ঐতিহ্যর আর্দশকে লালন করছে। ্প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংলাপ আয়োজন করেছে এক বর্নাঢ্য অনুষ্ঠান মালার। এতে থাকবে স্মৃতিচারণ, কবিতা পাঠের আসর, সংগীতানুষ্ঠান ও নাটকের অংশ বিশেষের অভিনয়। সুদীর্ঘ সময়ে যারা এই প্রতিষ্ঠানকে লালন করে আসছেন তাদের ক’জনের নাম উল্লেখ করতেই হয়। এরা হচ্ছে পিন্টু সাহা, নারায়ন নাগ, জাহিদ হোসেন খসরু, পরিমল বনিক, বিঞ্চুপদ চক্রবর্তী, হারুনুর রশিদ হারুন, অসীম কুমার সাহা। বর্তমানে সংলাপ তাদের ইতিপূর্বে প্রদর্শিত আবদুল্লা আল মামুন রচিত ‘মেরাজ ফকিরের মা’র মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছে। আজকের অনুষ্ঠানেরসংলাপ ফেনীর প্রাক্তন নাট্যকর্মী ও বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্নসচিব শ্যাম সুন্দর সিকদার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানস্থল সংলাপ ফেনী’র নতুন কার্যালয়, আবদুল কাদের ভবন ৪র্থ তলা ১১৫৮, ট্রাংক রোড, ফেনী (শতাব্দি ডায়াগনস্টিক সেন্টারের উপরে) সংলাপ ফেনীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক ফেনীর সময় পরিবার জানাচ্ছে ফুলেল শুভেচ্ছা এবং কামনা করছে তাদের সমৃদ্ধ ও বেগবান নাট্য আগামীর।