(২৪ জানুয়ারী ২০১২) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেপুর রেলক্রসিং এলাকা থেকে মঙ্গলবার সকালে ১৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি গাড়িসহ ২ জনকে আটক করেছে ফেনী গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের চাটগাঁও থানার চর রাঙ্গামাটিয়া গ্রামের শাহ আলম প্রকাশ আজিম উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (২৮) ও গাড়িচালক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নরিবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে কবির হোসেন (৩০)।
ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলেমান চৌধুরী জানান, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী ১টি ট্যাক্সিক্যাবকে ধাওয়া করে গাড়িতে রাখা ১৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ট্যক্সিক্যাবটি (চট্টমেট্রো-ফ-১১-০১৪৯)সহ ২ জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক করা ফেনসিডিলগুলো বিক্রির জন্য কুমিল্লা থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
