(২৪ জানুয়ারী ২০১২) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় ট্রাকের চাপায় মানিক (১৬) নামে এক কিশোর নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিকের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাটে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে নোয়াখালী থেকে ফেনীগামী ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাযাত্রী মানিক নিহত হয় এবং অপর ৪ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও ঘটনার পরপর এর চালক পালিয়ে গেছে।
