দাগনভূঞা বাজারে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

(২৩ জানুয়ারী ২০১২) ফেনীর দাগনভূঞা উপজেলায় দরবেশের হাট বাজারে আগুন লেগে ৫টি দোকান পুড়ে ৫০ লাখেরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেছেন।

রোববার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় কয়েকশ’ লোক আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ফেনী থেকে ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন।

এদিকে আগুন লাগার ২ ঘণ্টা পরে ফেনী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে তাদের পৌঁছাতে দেরি হয়েছে।