(১২ জানুয়ারী ২০১২) ফেনীতে দাগনভূঞায় উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামে বুধবার শারমিন আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
শারমিন ফেনী সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
শারমিনের ভাই আবুল কাশেম জানান, প্রচন্ড পেট ব্যাথার এক পর্যায়ে পরিবারের অজান্তে রাত ১০টার দিকে ঘরে শারমিন বিষপান করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ফেনী প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ জানান, থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
