(৩০ জানুয়ারী ২০১২) তত্বাবধায়ক সরকার পূর্ণঃবহাল ও দেশ ব্যাপি বিএনপির সভা সমাবেশে বাধা প্রদানের প্রতিবাদে ফেনীতে বিএনপির গণমিছিল সংক্ষিপ্ত সমাবেশে সমাপ্ত হয়েছে।রবিবার বিকেলে শহরের এসএসকে সড়কে নামে মাত্র সংক্ষিপ্ত সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন, কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলাল, জেলা যুবদলের সভাপতি গাজী হাবিব উল্লাহ মানিক,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, ছাত্র দলের প্রচার সম্পাদক এসএম ছালাহ উদ্দিন মামুন প্রমুখ।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার -ন্যাশনাল নিউজকে বলেন,দুপুর থেকে এসএসকে রোডের বিএনপির অস্থ্যায়ী কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। তাদের কাছ থেকে মিছিল বের করার মোখিক অনুমতি চেয়ে না পেলে তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
