ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মানববন্ধন

(৩০ জানুয়ারী ২০১২) ২০১০ সালে প্রণিত প্রবিধানের ৪.১৪(গ)-ধারা বাতিলের দাবিতে ফেনী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে। রবিবার বিকেলে শহরের গাল্স ক্যাডেট কলেজ সংগলন ফেনী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এক মানববন্ধনে প্রতিষ্ঠানের ইলেট্রিকেল,সিভিল ও কম্পিউটার ট্রেডের প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহন করেন।
মানববন্ধনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থী কাজী সাখাওয়াত হোসেন বলেন,অবিলম্বে ২০১০ সালে প্রণিত প্রবিধানের ৪.১৪(গ) ধারা বাতিল করতে হবে। ধারার বলা হয়েছে কোন শিক্ষার্থী যদি এক শিক্ষা বর্ষে ৩ বিষয়ে অকৃতকাজ্ঞ হয় তাহলে পরের সেমিস্টারে পড়ার সুযোগ বঞ্চিত হবে। এ ক্ষেত্রে এক শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষ করতে ৪ বছরের জায়গায় ৭/৮ বছর লেগে যাচ্ছে। তাই অবিলম্বে এ ধারা বাতিলের জন্য পলিটেকনিক কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানান।