(৩০ জানুয়ারী ২০১২) ফেনী সরকারী কলেজে ৩ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা রবিবার বিকেলে পুরস্কার বিতরনের মাধ্যমে শেষ হয়েছে। ফেনী সরকারী পাইলট হাই স্কুলের অডিটরিয়ামে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমেলার সদস্য সচিব গনিত বিভাগের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন। মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২’শ ৫০ জন ছাত্র-ছাত্রী একশত ১৫টি প্রজেক্টর নিয়ে অংশ গ্রহণ করে। মেলায় অংশগ্রহনকারী ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসনুভা বিনতে মমিন জানান,বিগত বছর মেলায় আমরা অংশ গ্রহন না করলেও এবার অংশগ্রহন করে আমাদের ভালো সাড়া পেয়েছি। আগামিতে আমরা নিয়মিত এ মেলায় অংশ গ্রহন করব।
