ফেনী কলেজে ৩ দিন ব্যাপি শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

(২৯ জানুয়ারী ২০১২) ফেনী সরকারী কলেজে বৃহস্পতিবার বিকাল থেকে ৩ দিন ব্যাপি শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ খালেদ রহীম, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সরকারী কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমেলার সদস্য সচিব গনিত বিভাগের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন। আজ রবিবার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুুক্তি মেলা শেষ হবে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য। অনুষ্ঠানের সদস্য সচিব আফতাব উদ্দিন জানান, ১৭টি প্রতিষ্ঠান থেকে ২’শ ৫০ জন ছাত্র-ছাত্রী ১’শ ১৫টি প্রজেক্টর নিয়ে অংশ গ্রহণ করে।