(৩১ জানুয়ারী ২০১২) ফেনীর সোনাগাজী নব নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্ভোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি স্টেশনটি উদ্ভোধন করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (প্রশিক্ষন পরিকল্পনা ও উন্নয়ন) মহাপরিচালক মেজর এস এম মতিউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য তহুরা আলী ও মহিলা সংসদ সদস্য সাহেদা তারেক দিপ্তি, ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিগত সংসদ নির্বাচনে ফেনী ৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী আবুল বাশার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম প্রমুখ।
এসময় ফেনী জেলা প্রশাসক আবদুল ক্দ্দুছ খান, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বরাষ্টমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এর আগে সোমবার রাত সাড়ে ১১টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
