ফেনীতে ওয়াইম্যাক্স ইন্টারনেট

(১৭ জানুয়ারী ২০১২) ফেনীতে দ্রুতগতির তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবা চালু হলো। বাংলালায়ন ওয়াইম্যাক্স গতকাল সোমবার থেকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। দুপুরে ফেনী প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালায়নের হেড অব মার্কেট কমিউনিকেশন্স জি এম ফারুক খান, হেড অব অপারেশন চট্টগ্রাম তাজিন আলম, হেড অব আইসিটি ই এইচ চৌধুরী তামিমসহ অনেকে। জি এম ফারুক খান জানান, দেশের সাতটি বিভাগীয় শহরের পর ৩৩টি জেলায় তাঁদের কার্যক্রম চলছে। ফেনীতেও পূর্ণাঙ্গভাবে তাঁদের কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ফেনীর গ্রাহকেরাও বাংলালায়নের ওয়াইম্যাক্স সংযোগ পাবেন।