দাগনভূঞায় স্কুল ছাত্র নিখোঁজ

(১৬ জানুয়ারী২০১২) ফেনীর দাগনভূঞার দুধমুখা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র আওরঙ্গজেব হৃদয় নিখোঁজ হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়,দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দঃ চানপুর গ্রামের উলাল মিয়ার বাড়ীর আতাউল্যা খান বাহাদুরের একমাত্র মেধাবী ছেলে আওরঙ্গজেব হৃদয় (১৪) বৃহষ্পতিবার দুপুরে স্কুল যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। তাকে অনেক খোঁজা-খুঁজি ও মাইকিং করেও কোন সন্ধান না পেলে ওইদিন দাগনভূঞা থানা এ বিষয়ে জিডি করা হয়েছে। জিডি নং- ৭৭ (১২-১-২০১২)।
নিখোঁজ আওরঙ্গজেব এর গায়ের রং ফর্সা, পরনে জিন্সের প্যান্ট এবং গায়ে নীল সাদা-কালো ডোরা গেঞ্জি রয়েছে। উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৮১৩-২৯৫৪৬০, ০১৮১৮-০৬৮৬৮৩ নাম্বারে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।