![]() |
| ফেনী সকার ক্লাব - ফাইল ফটো |
একের পর এক আক্রমণে সকারকে কোণঠাসা করলেও গোলরক্ষক উজ্জ্বল দৃঢ়তার সঙ্গে আবাহনীর চেষ্টা ব্যর্থ করেন। ৬৬ মিনিটে সমতায় ফেরে আবাহনী। ফেনী সকারের ও. কে ভিক্টর বক্সে নাসিরকে ফেরে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিকে সুযোগ কাজে লাগান আবাহনীর বিদেশি ফরোয়ার্ড তুয়াম ফ্রাঙ্ক। তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফেভারিটরা। ৭৬ মিনিটে রোন্যাল্ডের হেডে বক্সে বল পেয়েই ডানপায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন ইয়াসিন আহমেদ (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানে জিতে মাঠ ছাড়লেও উৎল্লাস করতে পারেনি ফেনী সকারও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ২-০ গোলে পুলিশকে হারানোয় সমান পয়েন্ট সত্ত্বেও ফেনীর চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে আবাহনীর সঙ্গী হয় আরামবাগ। গোল করেন আমাদি মোজেস ও উমুকরো গডউইন। আবাহনীর কোচ আলী আকবর বলেন,'আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় এ ম্যাচে স্থানীয়দের মাঠে নামিয়েছিলাম। তাদেরকে পরখ করাই উদ্দেশ্য ছিলো। যদিও তারা সফল হয়নি। তবে এই হারে আমাদের কোন সমস্যা হবে না। আগামী ম্যাচে মূল একাদশই মাঠে নামাবো।'তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে কোয়ার্টার ফাইনালে যায় আবাহনী। শীর্ষ আটে তারা মুখোমুখি হবে 'সি' গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে।

