ফেনীতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

( ১৪ জানুয়ারী ২০১২ ) ফেনী সদরের ফাজিলপুরে পুলিশের ওপর বিএনপিকর্মীদের হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফাজিলপুরগ্রামের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

এরা হলেন- ফাজিলপুর গ্রামের মৃত হোসেন আহম্মদের ছেলে মোঃ মর্তুজা (৪৫), একই এলাকার আবুল খায়েরের ছেলে আবদুল আজিজ (২৫), রুহুল আমিনের ছেলে মমিনুল হক (৩০)।

ফেনী থানার উপ-পরিদর্শক ফিরোজ জানান, বুধবার রাতে পুলিশ একই গ্রামের খলিলুর রহমানের ছেলে আবদুর রহিম(২৮) ও মুলকুতুর রহমানের ছেলে ইকবাল হোসেনকে (৩২) গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে পুলিশ আসামি ধরতে গেলে বিএনপিকর্মীদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে স্থানীয় ৬ বিএনপি নেতাসহ ৫০ জনকে আসামি করে মামলা করে।