(১৫ জানুয়ারী ২০১২) রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের ১৪তম অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার রাতে ফেনী কমিউনিটি সেন্টারে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। রোটারী ক্লাবের নব-নির্বাচিত সভাপতি শাহীন হায়দারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরী ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, এসিস্টেন্ট গভর্ণর ডা: উত্তম কুমার ঘোষ, রোটারী ক্লাব অব কুমিল্লা সানরাইজ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু আজমল পাঠান, সাবেক সভাপতি ডা: শাহেদুল ইসলাম ভূঞা কাওসার, ইনার হুইল ক্লাব নেত্রী মিসেস লাভলী বায়েজীদ, সাবেক সেক্রেটারী এহসানুল হক ও প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জালাল উদ্দিন বাবলু প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন অভিষিক্ত সেক্রেটারী আবু জুবায়ের ভূঞা মুন্না। অনুষ্ঠানে রোটারীয়ান, রোটারেক্ট ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকী কুপন ড্র ও নৈশভোজের আয়োজন করা হয়।রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের ১৪তম অভিষেক
(১৫ জানুয়ারী ২০১২) রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের ১৪তম অভিষেক অনুষ্ঠান গতকাল শনিবার রাতে ফেনী কমিউনিটি সেন্টারে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। রোটারী ক্লাবের নব-নির্বাচিত সভাপতি শাহীন হায়দারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমদ চৌধুরী ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, এসিস্টেন্ট গভর্ণর ডা: উত্তম কুমার ঘোষ, রোটারী ক্লাব অব কুমিল্লা সানরাইজ এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু আজমল পাঠান, সাবেক সভাপতি ডা: শাহেদুল ইসলাম ভূঞা কাওসার, ইনার হুইল ক্লাব নেত্রী মিসেস লাভলী বায়েজীদ, সাবেক সেক্রেটারী এহসানুল হক ও প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জালাল উদ্দিন বাবলু প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন অভিষিক্ত সেক্রেটারী আবু জুবায়ের ভূঞা মুন্না। অনুষ্ঠানে রোটারীয়ান, রোটারেক্ট ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকী কুপন ড্র ও নৈশভোজের আয়োজন করা হয়।
Labels:
সব সংবাদ
