দাগনভূঞার নলদীয়া মেলা শুরু

(১৫ জানুয়ারী ২০১২) গতকাল শনিবার থেকে দাগনভূঞার নলদীয়া মেলা শুরু হয়েছে। দেওয়ান ফকির হাফেজ আবদুল রশিদ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে আসেন। কথিত আছে ৩৬০ জন আরবীয় বংশোদ্ভূত ধর্ম প্রচারকের সঙ্গে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে অবতরণ করে তিনি সাবেক ভুলুয়া বর্তমানে দাগনভূঞা-সেনবাগের মধ্যবর্তী নলদীয়া ও চণ্ডিপুর গ্রামে আস্তানা গড়ে তোলেন। তার একান্ত ইচ্ছা এবং অনুসারীদের অনুপ্রেরণায় এখানে মেলার আয়োজন করা হয়।

প্রতি বছর তার অনুসারী ভক্তরা বাংলা বর্ষের পহেলা মাঘ এখানে মিলিত হতেন। ফলে এখানে মেলা জমে উঠত। জেলা প্রশাসন মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০ দিনের অনুমতি দিয়েছে বলে কমিটির সভাপতি নিজাম উদ্দিন ফারুক জানান।