পৌর সভা সূত্রে জানা যায়, ফেনী শহরের বড় মসজিদের সামনে রাস্তার পূর্ব পাশে ড্রেন ও বাইলেইন এর জন্য নির্ধারিত স্থানে কাউন্সিলর মোহাম্মদ মানিক ড্রেনের জায়গা দখল করে দোকান নির্মাণ করে। পৌরসভা থেকে এ ব্যাপারে বাধা দেওয়া হলেও সহকারী কমিশনার ভূমি ফেনী সদরের যোগসাজসে অবৈধ নির্মান কাজ অব্যহত থাকে। পরবতীতে পৌর কর্তৃপক্ষ ড্রেনের জায়গা রক্ষা স্বার্থে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করে। মামলায় কাউন্সিলর মানিককে বিবাদী করা হয়।
তথ্যসূত্র: চলমান নোয়াখালী।
