সোনাগাজীতে যুবদলের অফিস উদ্বোধন

(০৯ মার্চ ২০১২) সোনাগাজীতে দীর্ঘ ১৫ বছর পর উপজেলা যুবদলের স্থায়ী ভাবে একটি অফিস বুধবার বিকেলে জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুলাহ মানিক উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে সোনাগাজী উপজেলা যুবদল বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঁঞার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুলাহ মানিক, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন আনসারী, সহ সভাপতি মামুন ভূঁঞা, নবীর চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ মামুন, দাগনভূঁঞা উপজেলা যুবদলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সেক্রেটারী নঈমুলাহ চৌধুরী বরাত। এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, পৌর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটার ইউএস দুলাল, পৌর ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিনসহ জেলা উপজেলার যুবদলের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি ফিতা কেটে উপজেলা যুবদলের অফিস উদ্বোধন করে দীর্ঘ প্রতিক্ষার পর সোনাগজীতে যুবদলের একটি স্থায়ী নিবাস হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও ১২ মার্চ  চলো চলো ঢাকা চলো বর্তমান সরকারের দুঃশাসনের অবসানের লক্ষ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহবানে সবাইকে ঢাকা চলো কর্মসূচী অংশগ্রহণ করে সমাবেশকে সফল ও স্বার্থক করে তোলার জন্য আহবান জানান।