(০৪ মার্চ ২০১২) ফেনীর ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ফেনী থিয়েটারের আয়োজনে ৫ দিন ব্যাপী নাট্য উrসব আগামী ৯ মার্চ থেকে শুরু হবে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যায় এ উrসবে ফেনী থিয়েটার ছাড়াও ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়, পদাতিক নাট্য সংসদ, সেন্টার পর এশিয়ান থিয়েটার ও শুবচন নাট্য সংসদ অংশ গ্রহণ করছে। গতকাল শনিবার সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন ফেনী থিয়েটারের কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব রাশেদ মাযহার। সঞ্চালনা করেন উrসব প্রকাশনা উপ-কমিটির সদস্য নাজমুল হক শামীম। আরো উপস্থিত ছিলেন উrসব উদ্যাপন কমিটির আহবায়ক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন রাজু ও মিরান উদ্দিন আলফা। ৯ মার্চ বিকাল সাড়ে ৪ টায় নাট্য উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। বিশেষ অতিথি থাকবেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ঝুনা চৌধুরী। ১৩ মার্চ সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব হুমায়ুন কবির নান্টু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহেদ হোসেন খসরু।ফেনী থিয়েটারের ৫ দিন ব্যাপী নাট্য উতসব ৯ মার্চ
(০৪ মার্চ ২০১২) ফেনীর ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ফেনী থিয়েটারের আয়োজনে ৫ দিন ব্যাপী নাট্য উrসব আগামী ৯ মার্চ থেকে শুরু হবে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যায় এ উrসবে ফেনী থিয়েটার ছাড়াও ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়, পদাতিক নাট্য সংসদ, সেন্টার পর এশিয়ান থিয়েটার ও শুবচন নাট্য সংসদ অংশ গ্রহণ করছে। গতকাল শনিবার সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন ফেনী থিয়েটারের কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব রাশেদ মাযহার। সঞ্চালনা করেন উrসব প্রকাশনা উপ-কমিটির সদস্য নাজমুল হক শামীম। আরো উপস্থিত ছিলেন উrসব উদ্যাপন কমিটির আহবায়ক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন রাজু ও মিরান উদ্দিন আলফা। ৯ মার্চ বিকাল সাড়ে ৪ টায় নাট্য উৎসব উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। বিশেষ অতিথি থাকবেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ঝুনা চৌধুরী। ১৩ মার্চ সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব হুমায়ুন কবির নান্টু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহেদ হোসেন খসরু।
Labels:
সাহিত্য / সংস্কৃতি / বিনোদন
