(০৫ মার্চ ২০১২ )ফেনীর জনসভার মঞ্চে উঠেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ফেনী নদীর পানি রক্ষার দাবিতে জাপার ঢাকা-ফেনী লংমার্চ জনসভার মধ্য দিয়ে শেষ হবে।
সোমবার সকালে শুরু হওয়া লংমার্চের পথে ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় বেশ কয়েকটি নির্ধারিত ও অনির্ধারিত পথসভায় যোগ বক্তব্য রাখেন এরশাদ। এর মধ্যে দলের অভ্যন্তরীণ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় দুটি পথসভা বাতিল করা হয়েছে।
এদিকে জনসভাস্থল সরকারি পাইলচ উচ্চ বিদ্যালয়ে ফেনী ও এর আশেপাশের অঞ্চল থেকে জাতীয় পার্টির সমর্থকেরা মিছিল নিয়ে আসছে। হাজার হাজার জনতা বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করছে। জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে ফেনী।
ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় উপস্থিত থাকবেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, ড. টিআইএম ফজলে রাব্বি, ফাইজুর রহমান ট্যাপা, তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-মহাসচিব ইকবাল হোসেন রাজু, চেয়ারম্যানের উপদেষ্টা নূর আবদুস সবুর, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুী, কেন্দ্রীয় সদস্য হাজি বজলুর রহমান প্রমুখ।

